Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাশেদ খাঁন: ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোপন বৈঠক করেছে জামায়াতের সেক্রেটারি

‘ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করা, আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক হওয়া এক জিনিস নয়’

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৩ নেতা ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করে অভিযোগ তুলেন। 

ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক।’’ 

তিনি আরও লেখেন, ‘‘গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সাথে এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ. টি. এম. মা'ছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন!’’ 

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘‘যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কি কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সাথে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করা, আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক হওয়া এক জিনিস নয়।’’ 

তিনি প্রশ্ন রাখে বলেন, ‘‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামীলীগকে সাথে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’’ 

   

About

Popular Links

x