Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসের ধাক্কায় প্রাণ হারালো মেয়ে, বাবা-মা গুরুতর আহত

ওসি কামাল হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম

কু‌ড়িগ্রা‌মের কাঁঠালবাড়ী উপজেলায় ঢাকাগামী নৈশ‌কো‌চের ধাক্কায় এক রিকশায় থাকা এক কন্যাশিশু মারা গে‌ছে। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন শিশুটির বাবা-মা ও অ‌টোরিকশা চালক। 

সোমবার (২৬ অক্টোবর) রাত সা‌ড়ে ৮ টার দি‌কে জেলা সদ‌রের কাঁঠালবাড়ী বাজা‌রের প‌শ্চি‌মে কু‌ড়িগ্রাম-রংপুর সড়‌কে এই দুর্ঘটনা ঘ‌টে।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

নিহত শিশুর নাম ম‌নিকা মা‌লি (৬)। দুর্ঘটনায় তার মা আদু‌রি বালা (২৩) ও বাবা অনন্ত মা‌লি (২৬) গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের বা‌ড়ি কু‌ড়িগ্রাম সদ‌রের ত্রিমোহনী এলাকায়। এছাড়াও অটো‌রিকশা চালক মোজা‌ম্মেল (২৯) আহত হ‌য়ে‌ছেন।

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আহত অনন্ত মা‌লি জানান, স্ত্রী ও মে‌য়ে‌কে নি‌য়ে তারা লালম‌নিরহা‌টের কুলাঘাট এলাকায় শ্বশুরবা‌ড়ি থে‌কে কু‌ড়িগ্রা‌মের ত্রিমোহনী‌তে নিজ বা‌ড়িতে ফির‌ছি‌লেন। এসময় কাঁঠালবাড়ী এলাকায় পৌঁছাুলে পিং‌কি না‌মে ঢাকাগামী নৈশ‌কোচ তা‌দের রিকশায় ধাক্কা দেয়। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠায়।

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গের দা‌য়িত্বরত কর্মকর্তা সা‌হিদ হাসান ব‌লেন, “এক শিশু‌কে আমরা মৃত অবস্থায় পে‌য়ে‌ছি। দুর্ঘটনায় তিন জন আহতকে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। মাথায় আঘাত পাওয়া গুরুতর আহত আদু‌রি বালা‌কে উন্নত চিকিৎসার জন‌্য রংপুর মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।”

ওসি কামাল হো‌সেন ব‌লেন, “পিং‌কি প‌রিবহন না‌মে নৈশ‌কোচ‌টি যাত্রীবাহী অটো‌রিকশা‌কে ধাক্কা দি‌য়ে দ্রুত চ‌লে গে‌ছে। দুর্ঘটনায় হতাহ‌তের ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x