Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল উপজেলার’ প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ৪টি ইউনিয়ন ভেঙ্গে "বরিশল "নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজারে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রামরাইল ইউনিয়ন বাসী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচী চলাকালে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ব্যানার ফেস্টুন নিয়ে কয়েকশত গ্রামবাসী রামরাইল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। পরে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার, রামরাইল, সুলতানপুর, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিংঙ্গারবিলকে ভেঙ্গে "বরিশল" নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহন করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া।

বক্তারা এই পরিকল্পনা ও ষড়যন্ত্রের জন্য জেলা বিএনপি নেতা ও ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূইয়াকে দায়ী করেন।

মানববন্ধনে রামরাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ বলেন, “বাসুদেব, রামরাইল, সিঙ্গারেবিল, রামরাইল ইউনিয়নকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে চাই।” 

“আমরা মনে করি, ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র হলো রামরাইল ইউনিয়ন। আমি কবীর আহমেদ ভূইয়া কে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি আপনার ইউনিয়ন সহ ৫ ইউনিয়নকে নিয়ে যে ষড়যন্ত্র নেমেছেন, আপনার ষড়যন্ত্র সফল হবে না। আমরা রামরাইল ইউনিয়ন ও সুলতানপুর ও বাসুদেব, সর্বস্তরের জনগণ আজকে মাঠে নেমে গিয়েছে। আমাদের দাবি একটাই, আমরা সুলতানপুর বাসুদেব সিঙ্গারবিল বাসী কখনো এই বরিশল উপজেলা হতে পারে না, পারবে না।”

তরুণ আইনজীবী মুকুল চৌধুরী বলেন, “তিনটা উপজেলা থেকে পাঁচটা ইউনিয়ন নিয়ে নতুন যে উপজেলা করতে চাচ্ছে", এর প্রতিবাদ স্বরূপ আমরা আজকে রামরাইল বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন করছি। এ কর্মসূচি একান্তভাবে চলবে। যতক্ষণ পর্যন্ত উপজেলা গঠন থেকে সরে না আসবেন,ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। আমরা চার ইউনিয়নবাসী যেকোনো মূল্যে আমরা তা প্রতিহত করব ইনশাআল্লাহ।”

মানববন্ধনে লিখিত বক্তব্যে ইমন হাজারী বলেন, “রামরাইল, সুলতানপুরকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অন্য কোনো থানার অধীনে নেওয়ার প্রস্তাব আমরা মেনে নেবো না। ব্রাহ্মণবাড়িয়া সদর আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের অহংকার। এই এলাকার মানুষের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে আমরা তার প্রতিবাদ জানাবো।”

“আমাদের অভিযোগ, কবীর আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন কর্মকাণ্ড এবং এলাকায় বারবার নতুন নতুন ইস্যু সৃষ্টি করে জনমনে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।” 

“আমরা আরও অভিযোগ শুনেছি যে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক এবং তার ভাই প্রভাবে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আমরা চাই কোনো ব্যক্তির প্রভাব বা পরিচয় যেন সাধারণ মানুষের অধিকার ও এলাকার স্বার্থের ওপর প্রাধান্য না পায়। অভিযোগ গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

গ্রামবাসীদের ভাষ্য, বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া নতুন এই উপজেলা গঠনের প্রক্রিয়া থেকে সরে না আসেন, তাহলে সড়ক পথ, রেলপথ, অবরোধ করার মাধ্যমে জনগন তাদের দাবি আদায় করে ছাড়বে।

তারা জানান, তারা সদর উপজেলায় ছিলেন এবং পূর্বের ন্যায় সদর উপজেলাতে থাকতে চান। তাদের এই ইউনিয়ন ভেঙ্গে নতুন উপজেলা গঠনের প্রচেষ্টা কোনদিনই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা এই ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি চলাকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। একই কর্মসূচী সুলতানপুর ইউনিয়নেও পালন করা হয়।”

   

About

Popular Links

x