Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, চিরকুট লিখে না ফেরার দেশে শিক্ষার্থী

চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা এবং বাবা-মায়ের প্রতি গভীর অনুশোচনার কথা উল্লেখ রয়েছে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে তীব্র মানসিকভাবে ভেঙে পড়ে হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজ ঘরে চরম পথ বেছে নেয়।

ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা এবং বাবা-মায়ের প্রতি গভীর অনুশোচনার কথা উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুট ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x