Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ছিল মঙ্গলবার। ওইদিন শুনানিকালে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠায়। 

গ্রেপ্তার দেখানোসংক্রান্ত ওই আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। 

১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। 

এর পরদিন সোনা ও হীরা চোরাচালন এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে পাঠায় আদালত। 

পরে ২১ অক্টোবর আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুই দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষ হওয়ার পর থেকে কারাগারে আছেন তিনি। 

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। 

   

About

Popular Links

x