Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭

ঢাকা মহানগর পুলিশের অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করা হয় 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৬৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। 

   

About

Popular Links

x