Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এক নারী আটক

সন্দেহভাজন দীপকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দিশা নামের এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। একই সঙ্গে এ মামলায় চার দিনের রিমান্ডে থাকা প্রধান সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে আটক করা হয়। এরপর রবিবার (১ নভেম্বর) মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফের মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই সময় তাহসিফের সঙ্গে যাতায়াতের বিভিন্ন স্থান ও কারণ সম্পর্কে দ্বীপ তথ্য দিলেও তার বক্তব্যে বেশ কিছু স্পষ্ট অসংগতি পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই সংশ্লিষ্ট ঘটনাস্থলগুলো পরিদর্শন করে।

নৌ পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, পরিবারের করা মামলার অভিযোগ, তদন্তে সংগৃহীত আলামত এবং রিমান্ডে দীপের দেওয়া আগের বক্তব্যগুলো মিলিয়ে তাকে চুলচেরা বিশ্লেষণপূর্বক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর ঠিক আগমুহূর্তে আসলে কী ঘটেছিল এবং এই ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

চার দিনের রিমান্ড মেয়াদ শেষে দীপের দেওয়া সমস্ত তথ্য যাচাই-বাছাই করা হবে এবং প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

   

About

Popular Links

x