Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন মোড়, যা বললেন আইনজীবী

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আবেদনের স্বপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার আদালতে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণেই তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে দীপকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। 

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য উদ্ঘাটন এবং অন্য কোনো সহযোগী জড়িয়ে আছে কি না, তা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উভয় পক্ষের শুনানি শেষে গতকাল আদালত দীপকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। আদেশ শেষে আদালত থেকে বের করার সময় দ্বীপ তার এক স্বজনকে উদ্দেশ্যে করে বলেন, "আমি ফুললি স্ট্রং, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।"

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দ্বীপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দ্বীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

   

About

Popular Links

x