বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত।
এর আগে, ৮টি কারণ দেখিয়ে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
দীপের পক্ষে তার আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন।
দুপক্ষের শুনানি নিয়ে আদালত দীপের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।



