Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

সকাল সাড়ে ৯ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেল তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে শ্রমিকরা। এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল।

সাড়ে ৯টার দিকে গাছা থানায় এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় এসেছিল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তাদের টিয়ারশেল ছুড়ে সরিয়ে দেওয়া হয়।

সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে। কাশিমপুরের দিকে একটু উত্তেজনা আছে, আমরাও সতর্ক অবস্থানে আছি।

   

About

Popular Links

x