Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকো’র জরুরি বিজ্ঞপ্তি

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারে রিচার্জ সেবা। 

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানটি।

প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

যদিও সব গ্রাহকের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়। প্রিপেইড মিটারের নম্বর ৩ শুরু যেসব গ্রাহকের, শুধু তাদের মিটারে এ সমস্যা সাময়িকভাবে দেখা দিতে পারে।

যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে গ্রাহকদের।

এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

 

   

About

Popular Links

x