রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই মিছিলটি বের করে। ওইসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক তিনজন দলটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসএমএসে এ তথ্য জানান।
তবে আটকদের নাম এখনও পর্যন্ত জানায়নি সংস্থাটি।



