Friday, November 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঘটনায় কিশোরীর জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল বারীকে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার রেজাউল বারীকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর স্বজন জানান, কিশোরীর ওপর ‘জ্বিনের আছর’ হয়েছে ভেবে কিছু দিন আগে ইমাম মাওলানা রেজাউল বারীর শরণাপন্ন হন তারা। অভিযুক্তের কাছ থেকে তাবিজ-কবজ নেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে শ্রীনগর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইমামের বাড়িতে পিতামাতার সঙ্গে যান ওই কিশোরী। এরপর একটি কক্ষে কিশোরীকে একা নিয়ে গিয়ে জ্বিন হাজির করার কথা বলে কক্ষের সব আলো নিভিয়ে দেন ইমাম। এ সময় কিশোরীকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন।

পরবর্তীতে শ্রীনগর থানায় দেওয়া ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর স্বজন দাবি করেন, অভিযুক্ত গত কয়েক বছর থেকেই ‘জ্বিনের আছর’ হলে চিকিৎসা করান। অনেকেই তার যৌন নির্যাতনের স্বীকার হয়ে থাকবে। হয়ত সম্মানহানির ভয়ে কেউ অভিযোগ করে না।

এই বিষয়ে জানতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছে। অভিযুক্তকে ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রেজাউল বারী শ্রীনগরের একটি মসজিদে প্রায় ২৫ বছর ধরে ইমামতি করছেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মিলন সংবাদমাধ্যমকে বলেন, '“মসজিদ কমিটির সভা ডাকা হয়েছে। সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।”

   

About

Popular Links

x