‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

রাজধানীর অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল তার। এজন্য বিমানবন্দরে যান সুইডেন আসলাম। 

ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

 

বিস্তারিত আসছে...