দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় এ সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৯৭, ৮৮০ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৯, ৯৯৬ টাকা।
১৮ ক্যারেটের ১,৬৩, ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৩৩, ২১৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা।
২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।



