Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

নবীনগর-টাঙ্গাইল ফাঁকা মহাসড়কে যাত্রীর অপেক্ষায় বাস

সাধারণ সময়ের চাইতেও সড়ক এখন বেশি সুনশান

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৫:৫৪ পিএম

টানা কয়েকদিন চাপের পর যানশূন্য হয়ে পড়েছে ঢাকার সাভারের ওপর দিয়ে অতিক্রম করা মহাসড়কগুলো। 

রবিবার (১১ আগস্ট) সকাল থেকে যাত্রীদের তেমন চাপ না থাকায় বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহন অপেক্ষা করতে দেখা গেছে। 

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের ভিড় লক্ষ করা যায়নি।

একই অবস্থা ছিল বাইপাইল ও নবীনগর বাসস্ট্যান্ড এলাকায়। যাত্রীদের চাপ তো দূরের কথা, সেখানে বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য বাস অপেক্ষা করতে দেখা গেছে।

গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে সাভারের ঢাকা-আরিচা, নবীনগর-টাঙ্গাইল ও আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরদিন শুক্রবার দুপুরের পর থেকেই যানজট নিয়ন্ত্রণে সক্ষম হয় পুলিশ। তবে বিকেলের পর দেখা দেয় পরিবহন সংকট।

সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার ঢাকা ট্রিবিউনকে বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত যানজট থাকলেও পরে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। এরপর থেকে সাভারের মহাসড়কগুলো ছিল একদম ফাঁকা। সাধারণ সময়ের চাইতেও সড়কগুলো এখন বেশি সুনশান।

   

About

Popular Links

x