Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা ছুরিকাঘাতে নিহত

সালিশ বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাতে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে তিনি মৌচাকে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিস্তারিত তদন্ত করছে।

নিহত বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x