নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নাম বাছাইয়ে বৈঠক শুরু করেছে সার্চ কমিটি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির পঞ্চম দফার এ বৈঠক শুরু হয়।
গত ১৬ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটির বৈঠকে ৩২২ জনের নামের তালিকা বাছাই করে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় বলে জানা গেছে।
শনিবারের বৈঠকটিতে এ তালিকা আরও সংক্ষিপ্ত করা হতে পারবলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয় কেএম নুরুল হুদা কমিশনের। ওইদিনই বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যক্তিগতভাবে প্রস্তাবিত ৩২২টি নাম পায় সার্চ কমিটি।



