Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বশেমুরকৃবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

এই কমিটির আহ্বায়ক নাজমুল সরকার এবং সদস্য সচিব হুমায়ুন কবির

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকারকে (উপসচিব) আহ্বায়ক এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের নিমিত্ত ৫ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করে। এ আহ্বায়ক কমিটি এজিএম আয়োজনসহ প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করে।

গাজীপুরের শালবনের সবুজের মাঝে গড়ে ওঠা এই কৃষি বিশ্ববিদ্যালয় দেশে এবং বিদেশে স্বমহিমায় অনন্য। ১৯৮৩ সালে গাজীপুর শহরের নিকটে প্রতিষ্ঠিত ইপসা যা ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়ে রপান্তরিত হয় এবং ২০০৫ সালে বিএস (অনার্স) কোর্স শুরু হয়। উচ্চতর ডিগ্রিসহ স্নাতক পর্যায়ের ১৫ ব্যাচের অধিক পাশ করে ইতোমধ্যে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশন না থাকায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো সম্পর্কের ভিত গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এর ছাত্রবান্ধব কর্মকাণ্ডের অনন্য দৃষ্টান্ত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ যা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবতা দিচ্ছে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক নাজমুল সরকার বলেন, “আমি এ বিশ্ববিদ্যালয়ের বিএস ১ম ব্যাচের ছাত্র, তখন হতেই নানা সংগঠন করেছি। এ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিচ্ছবি। কাজেই আমাকেসহ কমিটিকে যে মহান দায়িত্ব ভিসি স্যার এবং সকলে মিলে দিয়েছে তা সকলের সহযোগিতায় সুন্দর করে করব। আমি মনে করি, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের স্বপ্ন অর্থাৎ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের কাজ দ্রুত বাস্তবায়ন করাই এখন সময়ের একমাত্র দাবি।”

তিনি আরও বলেন, “প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলার প্লাটফর্মের পথচলা শুরু হতে যাচ্ছে জেনে সকলে অত্যন্ত আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।”

   

About

Popular Links

x