Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দুই মামলা

এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:৪৯ পিএম

রবিবার (২১ মার্চ) প্রায় ৫০ যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় দুটি মামলা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


আরও পড়ুন- শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৮


সোমবার বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ টার্মিনালের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা দুটি করেন।

এ ঘটনায় লঞ্চটিকে ধাক্কা দেওয়া পণ্যবাহী জাহাজ “রূপসী-৯”-এর আটজনকে আসামি করা হয়েছে।

রবিবার বিকেলে এমএল আশরাফ উদ্দিন নামের ওই যাত্রীবাহী লঞ্চের সঙ্গে পণ্যবাহী জাহাজের ধাক্কায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন- শীতলক্ষ্যায় লঞ্চডুবি, শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার


এ সময় লঞ্চের ২০ যাত্রী সাঁতরে তীরে চলে গেলেও কর্তৃপক্ষের আশঙ্কা, আরও এক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়া লঞ্চটিকে পানি থেকে তোলার পর, দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত আছে।

   

About

Popular Links

x