Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কর্মীদের গর্ভপাতজনিত ছুটি দেবে বাংলালিংক

'ব্যবসায়িক উদ্দেশ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয় এমন একটি সংস্কৃতি গড়ে তোলা প্রতিটি কোম্পানির মূলনীতি হওয়া উচিত'

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম

টেলিকম সেবা দানকারী কোম্পানি বাংলালিংক সম্প্রতি তাদের কর্মীদের জন্য গর্ভপাত বা মিসক্যারেজ ছুটি চালু করেছে।

সাধারণত গর্ভধারণের প্রথম ২৮ সপ্তাহের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয়, তাকেই মিসক্যারেজ বা গর্ভপাত বলা হয়ে থাকে।

কোম্পানিটির মতে, এটি একজন নারীর জীবনে বেদনাদায়ক অভিজ্ঞতা। এই তিক্ত সময়কে মোকাবিলায় সহযোগিতা এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া সহজ করার জন্য এই ছুটি চালু করা হয়েছে।  

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “ব্যবসায়িক উদ্দেশ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেয় এমন একটি সংস্কৃতি গড়ে তোলা প্রতিটি কোম্পানির মূলনীতি হওয়া উচিত”

তিনি জানান, বাংলালিংক ইতোমধ্যে তাদের ছুটি সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে। যেখানে গর্ভপাতের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ সপ্তাহ বৈতনিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

মনজুলা মোরশেদ বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই সিদ্ধান্ত কর্মীদের উদ্দীপ্ত করবে। একটি কার্যকর কর্মী বাহিনী তৈরি করার জন্য কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা গুরুত্বপূর্ণ। তারা যেন মানসিক অবসাদ কিংবা বিষণ্ণতায় না ভোগেন সেটি খেয়াল রাখা জরুরি।”

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার নির্ধারিত তারিখের আগে কোনো নারী শ্রমিকের গর্ভপাত হলে তিনি চার সপ্তাহ ছুটি পাবেন। এমন সুযোগ রেখে সম্প্রতি “শ্রম বিধিমালা, ২০১৫” সংশোধন করেছে করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।যা এ বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

বিধিমালায় ১০১টির মতো সংশোধনী রয়েছে, যার মধ্যে তিনটি সংশোধনী প্রসূতি সুবিধা সম্পর্কিত।

বিধিমালার ধারা-৩৮ একটি নতুন বিধান যুক্ত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রসব পূর্ববর্তী আট সপ্তাহের নির্ধারিত সময়ের পরে কোনো নারী সন্তান প্রসব করলে ওই নির্ধারিত সময়ের পরবর্তী দিনগুলো এই বিধির অধীনে সমন্বয় করতে হবে।

বিধিমালায় “গর্ভপাতজনিত ছুটি” শিরোনামে নতুন একটি বিধি (৩৮ক) যুক্ত করা হয়। এতে বলা হয়, প্রসূতি কল্যাণ বা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার নির্ধারিত তারিখের আগে কোনো নারী শ্রমিকের গর্ভপাত ঘটলে তিনি স্বাস্থ্যগত কারণে পরবর্তীসময়ে চার সপ্তাহ ছুটি ভোগ করতে পারবেন এবং এক্ষেত্রে এ ছুটির জন্য মজুরি কর্তন করা যাবে না বা অন্য কোনো ছুটির সঙ্গে সমন্বয় করা যাবে না।

প্রতিষ্ঠান হিসেবে বিশ্বায়নের প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকার ক্ষেত্রে বাংলালিংক ছুটি নীতির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কর্মীদের চাঙা রাখার চেষ্টা করছে। যেখানে অনেক সংস্থা এখনও মাতৃত্ব কিংবা পিতৃত্বকালীন ছুটি অন্তর্ভুক্ত করতে পারেনি।

কোম্পানিটির মতে, তারা কর্মীদের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য তারা   প্রশংসনীয় ছুটি নীতি বজায় রেখেছে যার মধ্যে রয়েছে নৈমিত্তিক ছুটি, প্রবেশনারি ছুটিসহ অন্যান্য ছুটির ক্ষেত্রে শিথিলতা রয়েছে।

সংস্থাটি তাদের কর্মীদের "প্রতিভা এবং সংস্থান" এর চেয়ে বেশি ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে। যার ফলে তারা কর্মক্ষেত্র হিসেবে দেশের শীর্ষ পছন্দের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হয়ে উঠতে সক্ষম হয়েছে৷

বাংলাদেশের তরুণদের মধ্যে পরিচালিত নিলসেন বি-স্কুল ক্যাম্পাস ট্র্যাক জরিপ অনুসারে, বাংলালিংক এ বছর দেশের পছন্দের শীর্ষ পাঁচ নিয়োগকর্তার মধ্যে একটি। 

সংস্থাটি তাদের কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে বেশ মনোযোগী।বাংলালিংকের কর্পোরেট অফিসে রয়েছে জিম, যোগব্যায়াম, বিশ্রামাগার, স্বাস্থ্যকর খাবার এবং ডে কেয়ার সেন্টার সুবিধা।

বাংলালিংক বিশ্বাস করে যে, লোকেরা যখন মানসিকভাবে স্বস্তিতে থাকে তখন তাদের কাছ থেকে সর্বোচ্চ গুণগত সেবা পাওয়া যায়।

   

About

Popular Links

x