Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিকটকের মতো প্ল্যাটফর্মকে শেখানোর কাজে ব্যাবহার করতে চান শবনম ফারিয়া

যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত বিষয়গুলো আনন্দের সঙ্গে শেখাতে টিকটকের মতো ব্যবহারের কথা বলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

কিশোর-কিশোরীদের যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত বিষয়গুলো আনন্দের সঙ্গে শেখাতে টিকটকের মতো জনপ্রিয় মাধ্যম ব্যবহারের কথা বলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে কিশোর-তরুণদের যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে জানানো এবং সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় আয়োজিত এক তারুণ্যের উৎসবের প্যানেল আলোচনায় এ কথা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

“নারীপক্ষ” ও যুব-সংগঠন “অবয়ব”কে সঙ্গে নিয়ে বাংলাদেশে “অধিকার এখানে, এখনই (আরএইচআরএন)” নামের একটি উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে ব্র্যাক। এর অংশ হিসেবে এই “ইয়ুথ ফেস্টিভাল ২০২২”-এর আয়োজন করা হয়। এই প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ১৫-৩০ বছর বয়সী কিশোর-কিশোরী এবং তরুণরা।

উৎসবের প্যানেল আলোচনা পর্বে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির প্রধান শাশ্বতী বিপ্লব বলেন, “এখন সবার হাতে হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ডেটা আছে, সোশ্যাল মিডিয়া আছে, পর্নগ্রাফি আছে। সেগুলো খুব সহজে সবার কাছে পৌঁছে যাচ্ছে ভুল বার্তা ও ভুল তথ্য নিয়ে।” 

প্যানেল আলোচনায় আরও অংশ নেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মাশফিকা জামান সাটিয়ার, জামালপুরের ইজ্জাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আক্তার, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী কথা আক্তার, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ কমিউনিটির সদস্য একই কলেজের শিক্ষার্থী তালহা তাবাসসুম। 

উল্লেখ্য, “অধিকার এখানে, এখনই (আরএইচআরএন)” একটি বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব, যা নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে, নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন রটগাস-এর নেতৃত্বে আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকাসহ সাব-ক্যারিবিয়ান অঞ্চলের ১০টি দেশে ১৬৩ টি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

   

About

Popular Links

x