Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় একরাতে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

পৃথক পৃথক স্থানে একজন সেনা সদস্য এবং অজ্ঞাত পরিচয়ের দুজন মারা যান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:১৭ পিএম

রাজধানী ঢাকায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার রাতে রাজধানীর জোয়ার সাহারা এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল জলিল (৪২) তিতাস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

তিনি আরও জানান, রাত আটটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত পুরুষটির বয়স আনুমানিক ৩৫ বছর।

এছাড়া,  শুক্রবার রাত এগারোটার দিকে আশকোনা কাওলা এলাকায় ৬০ বছর বয়সী আরেক অজ্ঞাত পরিচয়ের নারী ট্রেনে কাটা পড়ে মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আলী আকবর।

 অজ্ঞাতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x