Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কার্যভার গ্রহণ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মূলত শপথ গ্রহণের মাধ্যমেই রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করা হয়

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৫:২৪ পিএম

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবারই প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাহাবুদ্দিন ১১ বৈশাখ (২৪ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত অপর একটি প্রজ্ঞাপনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের বিষয়টি জানানো হয়েছে। মূলত শপথ গ্রহণের মাধ্যমেই রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করা হয়।

   

About

Popular Links

x