ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে বাড্ডা থানায় এই মামলা করা হয়েছিল।
মঙ্গলবার (৬ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাসলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে ওই দম্পতিসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালির অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারির কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি।
গত বছরের ১৬ সেপ্টেম্বর ওই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস।
গত ২ মার্চ মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াত এ অভিযোগ গঠন করেন।
গত ১৪ মে এই মামলার জামিন শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য পরদিন সোমবার দিন ধার্য করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব। পরে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
- টাঙ্গাইলে চেক জালিয়াতির পাঁচ মামলায় ইভ্যালির রাসেলের জামিন
- ইভ্যালির রাসেল-শামীমার সম্পদ ক্রোকের নির্দেশ
- ইভ্যালির রাসেলকে ছাড়া সার্ভারের অ্যাক্সেস দেবে না অ্যামাজন
- ইভ্যালির রাসেলের মুক্তির দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ
- ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের নতুন মামলা
- ইভ্যালির রাসেল সার্ভারের পাসওয়ার্ড দিচ্ছে না অভিযোগ পর্ষদের, মুক্তি দাবি গ্রাহকদের
- চেক জালিয়াতি মামলায় রাসেল দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- চেক জালিয়াতির মামলায় ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- পরিচালনা পর্ষদ: বিদেশে অর্থপাচার করেছেন ইভ্যালির রাসেল
- চেক প্রতারণা: ইভ্যালির রাসেলের বিরুদ্ধে আরও এক মামলা
- ইভ্যালির রাসেল ও শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা



