Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭ দলের ১,৮৯৬ প্রার্থী

রবিবার সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ২৭ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১,৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

রবিবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।”

তিনি বলেন, “ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। ৬৪টি জেলার রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুযায়ী, মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিল ২,৭১৬ জন, বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছিল ৫৬০টি, আপিল মঞ্জুর হয় ২৮৬টি এবং ২৭৪টি আপিল নামঞ্জুর থাকে।”

“এছাড়া, রবিবার সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৯৬টি।”

তিনি আরও বলেন, “মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।”

এ সময় সব প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

   

About

Popular Links

x