Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি পাচ্ছেন, অভিযোগ ডলি সায়ন্তনীর

অভিযোগে বলা হয়েছে, বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি (ডলি সায়ন্তনী) প্রার্থী হওয়ায় নির্বাচন থেকে সরে যেতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

নির্বাচনের মাঠ থেকে সরে যেতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) পাবনা-২ আসনের প্রার্থী সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

“নোঙর” প্রতীকে ভোটের লড়াইয়ে থাকা এই নিয়ে সংগীতশিল্পী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি (ডলি সায়ন্তনী) প্রার্থী হওয়ায় নির্বাচন থেকে সরে যেতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।” এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক অস্ত্রধারী রক্ষী চেয়েছেন ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনী বলেন, “ইতিমধ্যে এলাকায় আমার একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। মানুষ আমাকে সাদরে গ্রহণ করছেন। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু আমি যাতে নির্বাচন করতে না পারি এ জন্য ফোনে ও  মেসেজে বিভিন্ন হুমকি আসছে। তাই আমি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি “

পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ এসেছে। প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x