ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতার আওতায় আনতে সরকার একটি কাঠামো তৈরির কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
শনিবার (২০ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
তিনি লিখেছেন, “যারা বিভ্রান্তি ও গুজব ছড়ায়, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার জন্য একটি কাঠামো তৈরির বিষয় বিবেচনা করা হচ্ছে।”
তিনি আরও লিখেন, “অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।”



