Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে জেলা প্রশাসন থেকে লাইসেন্স গ্রহণ করতে বলা হয়েছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে প্রতারণা বন্ধ এবং ইলিশ মাছের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্বাদু ইলিশের জন্য চাঁদপুর দেশজুড়ে পরিচিত। ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ন রাখা এবং এর মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।

এ ধরনের প্রতারণা রোধে অনলাইনে ইলিশ মাছ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসন কার্যালয় থেকে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট ক) সংগ্রহ করে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। একইসঙ্গে পরিশিষ্ট খ-তে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে জানা যাবে।

   

About

Popular Links

x