Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,২২৫

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,২২৫ শিশু। 

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নতুন করে এ প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটে।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,১৭৭ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১, ২৮২ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,১৩৮। এসময় ১,১১৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। 

মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২,৩৮,৮৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪,৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২,১২, ৯৭৯ রোগী, যাদের মধ্যে ২,০৪, ৪৯ জন ছাড়পত্র পেয়ে এরমধ্যে বাড়ি ফিরেছে।

অন্যদিকে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৯২ শিশু।

   

About

Popular Links

x