Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মুফতি আমির হামজা অত্যন্ত সরল ও সহজ মানুষ’

আমির হামজার প্রশংসা করে এ কথা লেখেন জুবায়ের আহমাদ তাশরীফ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ মনের মানুষ বলে অভিহিত করেছেন আরেক ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। দীর্ঘদিন তাঁর সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তিনি এই মন্তব্য করেছেন।

রবিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজার প্রশংসা করে এ কথা লেখেন কারি জুবায়ের আহমাদ তাশরীফ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।"

মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরও লেখেন, "তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।"

   

About

Popular Links

x