Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

দরজার সামনে রাখা মুড়ির প্যাকেট নিয়ে ঘরে ঢুকতেই বিস্ফোরণ, আহত ১

খুলনায় এক জামায়াত নেতা ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে দরজার সামনে রাখা মুড়ির প্যাকেট নিয়ে ঘরে ঢোকেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

খুলনায় ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে দরজার সামনে মুড়ির প্যাকেট দেখে ঘরে নেওয়ার পর বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বোমা বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনহাটি ৭নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরেন। এ সময় দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন তিনি। মুড়ির প্যাকেটটি ঘরের ভেতর মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, “ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”

   

About

Popular Links

x