Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

আমবাগানের বালুর স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগানের বালুর স্তূপের নিচে পুঁতে রাখা অবস্থায় এক নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামে প্রয়াত ইয়াসিন হাজির আমবাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে গ্রামের রাস্তার পাশে খেলছিল হামিদুল (৫) ও নাফিউল (৩) নামে দুই শিশু। এ সময় বাগানের বালুর স্তূপ থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে তারা বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনসহ কয়েকজন গিয়ে বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করেন। এরপর শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি মতিউর রহমান বলেন, “কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত আদালত দেবে।“

তিনি আরও জানান, গোলাপ হোসেনের আশ্রয়ে থাকা নবজাতকটি স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ আছে।

   

About

Popular Links

x