Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

এর আগে, শ্রমিকরা সাভারের হেমায়েতপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণের দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় এইঅবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।

অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে, দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকরা সেখান থেকে সরে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

   

About

Popular Links

x