Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হলেন যারা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১০ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:৩৬ পিএম

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১০ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার।

শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো “স্বাধীনতা পুরস্কার”। প্রতি বছরই কয়েকটি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে সরকার।

এবার পাটের পলিথিন ব্যাগ উদ্ভাবনকারী মোবারক আহমদ খান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।

এছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নইম মো. নজিবউদ্দিন খাঁন (খুররম) (মরণোত্তর)।

চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে গীতিকার, লেখক ও চলচ্চিত্রের কাহিনীকার মোহাম্মদ রফিকউজ্জামান ও ক্রীড়ায় ফিরোজা খাতুনকে রাষ্ট্রের এই সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এছাড়া সমাজসেবা ও জনসেবায় অবদানের অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পদক হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x