Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফায়ার সার্ভিস আগুন নেভায়, গরমে পানিও খাওয়ায়

যতদিন এমন তীব্র তাপপ্রবাহ চলবে ততদিন ফায়ার সার্ভিসের এই বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম চলবে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। জনজীবন বিপর্যস্ত। এ অবস্থায় ঢাকায় পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ১,৮০০ লিটারের ওয়াটার ট্যাংক বসিয়ে এই সেবা দেয় বাহিনীটি। 

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, সচিবলায়ের সামনে, ধানমণ্ডির ৫ নম্বর সড়কসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলবে। 

যতদিন এমন তীব্র তাপপ্রবাহ চলবে ততদিন ফায়ার সার্ভিসের এই বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম চলবে। 

বাহিনীর ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামন্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংক থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুইজন ফায়ার ফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন। 

এই কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশব্যাপী করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।

   

About

Popular Links

x