Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হালদায় ফের বিপন্ন ডলফিনের মৃতদেহ

গেল সাত বছরে হালদা নদী থেকে ৪১টি মৃত ডলফিন উদ্ধার করা হলো

আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৫২ পিএম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাত ফুট লম্বা ওই ডলফিনটির ওজন ৮৮ কেজি ৮৯ গ্রাম।

মঙ্গলবার (২৫ জুন) হালদা নদীর চট্টগ্রামের হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। 

এ নিয়ে গেল সাত বছরে হালদা নদী থেকে ৪১টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

তিনি জানান, স্থানীয়রা ডলফিনটি দেখে তাকে খবর দেন। এরপর ডলফিনটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য সাত ফুট। ওজন ৮৮ কেজি ৮৯ গ্রাম।

তিনি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি বয়সজনিত কারণে মারা গেছে বলে ধারণা করছি।”

তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল মৃত ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর মৃত ডলফিনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা ল্যাব ও আইডিএফের সহযোগিতায় আইডিএফ হ্যাচারিতে মাটি চাপা দেওয়া হয়।”

অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ৪১টি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন মারা গেছে। হালদা নদীতে ৪০তম ডলফিনের মৃত্যু হয়েছিল ২০২২ সালের ৩ নভেম্বর। এসব ডলফিনের অধিকাংশ আঘাতজনিত কারণে মারা গেছে।

গাঙ্গেয় প্রজাতির ডলফিনটি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে।

   

About

Popular Links

x