Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমণ্ডিতে সংঘর্ষে রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীর মৃত্যু

বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ফারহানের মৃত্যু হয়

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম

ঢাকার ধানমণ্ডি-২৭ নম্বর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে শরীরে রাবার বুলেটের ক্ষত রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারহান ফাইয়াজ রাতুল রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রেসিডেনসিয়াল মডেল কলেজের একটি সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ফারহানের মৃত্যু হয়।

এর আগে সকাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। এতে অন্তত ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে ওই এলাকার একটি পুলিশ বক্সে।

   

About

Popular Links

x