Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

যোগদানের মাত্র ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন হারুন-উর-রশীদ আসকারী

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম

পদত্যাগ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন বাংলা একাডেমির পরিচালক ড. সরকার আমিন।

এ বছরের ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হারুন-উর-রশীদ আসকারী। যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মাত্র ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি।

হারুন-উর-রশীদ আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এর আগে ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯৯-২০০০)। তিনি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য।

   

About

Popular Links

x