Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপদেষ্টা সাখাওয়াত: আমি কোনো কিছু পেতে আসিনি

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম

দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে জানিয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, "আমি কোনো কিছু পেতে আসিনি।"

বুধবার (২৮ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোনো কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোনো সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকবো।"

মঙ্গলবার সরকারের এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে আগের দায়িত্বের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x