সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন ও পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়। এরপর তাদের সিএমএম হাজতখানায় রাখা হয়।
এসময় তাদের মধ্যে সাবেক বিচারপতি মানিককে ৬ মামলায়, সালমান এফ রহমান ৩ মামলায়, জুনায়েদ আহমেদ পলককে ৩ মামলায়, আনিসুল হককে ৩ মামলায় এবং আব্দুল্লাহ আল মামুনকে ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুনানির শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।



