Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে।

এতে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পর ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়। 

২২ এপ্রিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

   

About

Popular Links

x