Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইজিপি: দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই

‘দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীর মানুষজন পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন।”

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।”

   

About

Popular Links

x