Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিজের বিক্রি করা প্রাইভেটকার চুরি করে পড়লেন ধরা

চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পিএম

বেশ কিছুদিন আগে নিজের একটি প্রাইভেটকার বিক্রি করে দিয়েছিলেন মেহেদী হাসান (২৬)। সেই গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ফরিদপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল। 

এর আগে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে জাজিরার নাওডুবা এলাকায় একটি বাসা থেকে মেহেদী হাসান গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, ঢাকার রূপনগরের ইর্স্টান হাউজিংয়ের গ্রিন প্যালেস থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মেহেদী শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চুরি হওয়া প্রাইভেটকারটির মূল মালিক ছিলেন মেহেদী হাসান ও সৌরভ নামে তার খালাতো ভাই। তারা দুজনেই প্রথমে শেয়ারে গাড়িটি ক্রয় করেন। পরে সৌরভ রাব্বি নামে আরেকজনের কাছে গাড়িটি বিক্রি করে দেন। ওই ব্যক্তি আবার ফরিদপুরের সাইফুল ইসলাম হৃদয়ের কাছে গাড়িটি বিক্রি করে দেন। এই সূত্রে মেহেদী হাসানের সঙ্গে সাইফুল ইসলাম হৃদয়ের পরিচয়ও হয়। এরপর তিনি কয়েকবার ফরিদপুরে এসে দেখে গেছেন গাড়িটি কোথায় রাখা হয়। একপর্যায়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে গাড়িটি চুরি করে নিয়ে যান মেহেদী।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সাইফুল ইসলাম হৃদয় থানায় একটি অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তিনি প্রাইভেটকারটি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে ঢাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

   

About

Popular Links

x