Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাদুঘর নির্মাণে গণভবন ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

এ সময় জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের নির্দেশনা দেন তিনি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম

গণভবনকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনের সময় এই নির্দেশ দেন তিনি।

গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘তার (শেখ হাসিনা) দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছিল, যখন তারা তাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সেসব জাদুঘরের রাখা উচিত হবে।’’

তিনি আরও বলেন, “আয়নাঘর, যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধীকর্মীকে আটক করেছিল, তার একটি রেপ্লিকাও গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত। আয়নাঘরের উচিত দর্শকদের গোপন বন্দিদের নির্যাতনের কথা মনে করিয়ে দেওয়া।”

গণভবন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গণভবনে অনেক বিক্ষোভকারী হামলা চালায়। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি অঙ্কন করেন এবং হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করে।

   

About

Popular Links

x