Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৮ বছর পর সচল ডাকসু

সভার শুরুতেই বক্তব্য দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানী।

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:৩২ পিএম

প্রায় তিন দশক পর আবার সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ  শনিবার ডাকসুর কার্যকরী সভার মধ্য দিয়ে এর কার্যকারিতা শুরু হয়। সেখানে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। 

এর আগে আজ বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সাধারণ সম্পাদকের কার্যালয়ের বিপরীত পাশের কক্ষে সভা শুরু হয়। 

সভার শুরুতেই বক্তব্য দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানী। রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানিয়েছেন, সভা শেষে ডাকসু নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শিখা চিরন্তন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

   

About

Popular Links

x