Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানের সিটের নিচ থেকে ১,২৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট থেকে স্বর্ণ জব্দ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১,২৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে বিমানের ফ্লাইটে (বিজি২৪৮) সিটের নিচ থেকে এই স্বর্ণগুলো জব্দ করেন শুল্ক কর্মকর্তারা।

শুল্ক বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, “দুবাই থেকে ছেড়ে আসা বিমানের সিটের নিচে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। এরমধ্যে ১৮টি চুড়ি ও তিনটি চেইন রয়েছে, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। তবে কাউকে আটক করা যায়নি।”

বিকাশ চন্দ্র দেবনাথ আরও বলেন, চোরাচালানকারী শুল্ক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সিটের নিচে ফেলে রেখে পালিয়ে যায়।

এছাড়া জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বলে জানান তিনি।

   

About

Popular Links

x