Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা

এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে স্বীকৃতি পেল

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এরই মধ্য দিয়ে এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে স্বীকৃতি পেল।

বুধবার (১১ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। এদিকে একই দিনে পৃথক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে সন্দ্বীপ নদীবন্দরের চারদিকের সীমানার অক্ষাংশ-দ্রাঘিমাংশ উল্লেখ করা হয়েছে। এছাড়াও সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত ও সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সন্দ্বীপকে নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো ৫৪টি। এর মধ্যে ৪টি বড় নদীবন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। এছাড়াও দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।

   

About

Popular Links

x