Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

বাংলা একাডেমির প্রঙ্গণে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসময় হাজির হন বাংলা একাডেমি প্রাঙ্গণে। জানাজা শেষে তার ভক্ত ও শুভাকাঙ্খীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকার শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

   

About

Popular Links

x