Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজয় দিবসে শিশু পার্কগুলো বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম পার্কের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শিশু পার্কগুলো সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির ৬টি পার্কের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএনসিসি এলাকার আওতাধীন ৬টি পার্ক ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা বিনা টিকিটে শিশুদের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

পার্কগুলো হলো- উত্তরখান মৈনার টেকের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখানের দি হোমস গার্ডেন, দিয়াবাড়ি সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড, মিরপুরের তামান্না শিশুপার্ক, কুড়িলের যমুনা ফিউচার পার্ক এবং বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস।

   

About

Popular Links

x